মি. সাব্বির কোন ধরনের ব্যাংকিং কাজ চালু করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. সাব্বির ই-ব্যাংকিং কাজ চালু করেছেন। এটি ব্যাংকিং সেবা সুবিধা দেওয়ার আধুনিক পদ্ধতি। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নির্ভুল ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হয়। উদ্দীপকের মি. সাব্বির 'এবিসি ব্যাংক'-এর প্রধান নির্বাহী। তিনি তার ব্যাংকে সব লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম চালু করেন। এর মাধ্যমে অতি দ্রুত এবং সহজে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া যাচ্ছে। আবার, তিনি গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে চিঠিপত্রের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করেন। ব্যাংকিং সেবা দেওয়ার এ ব্যবস্থার ই-ব্যাংকিং-এর বৈশিষ্ট্যের সাথে মিল আছে। সুতরাং, মি. সাব্বির ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের সেবা দিচ্ছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. সাব্বির কোন ধরনের ব্যাংকিং কাজ চালু করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর