উদ্দীপকে নেওয়া ই-ব্যাংকিং পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে।
এ পদ্ধতিতে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া হয়। এক্ষেত্রে অল্প সময়ে ও খরচে অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর এবং লেনদেনের তথ্য পাওয়া যায়।
উদ্দীপকের 'এবিসি ব্যাংক'-এ ই-ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকিং লেনদেনসমূহ কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়। এতে গ্রাহকের কোনো .. ব্যাংকিং তথ্য হারানোর আশঙ্কা থাকে না। তাই গ্রাহকরা নিশ্চিন্তভাবে ব্যাংকিং লেনদেন কাজ করতে পারেন। এছাড়া, প্রতিষ্ঠানটি গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য দিতে চিঠিপত্রের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করে।
'এবিসি ব্যাংক'-এর গ্রাহকদের আগে ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাজ করতে হতো। এতে অনেক সময়ের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গ্রাহককে উন্নত সেবা দেওয়া সম্ভব হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে তাদের ব্যাংকিং তথ্য পাওয়ার সুবিধা অর্জন করছে। এতে তাদের সময়, শ্রম ও খরচ কমছে। ফলে গ্রাহকরা সন্তুষ্ট হচ্ছে। সুতরাং, ই-ব্যাংকিং পদ্ধতি 'এবিসি ব্যাংক'-এর গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে।