জনাব অর্ণবের আদালতের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার না পাওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব অর্ণবের সুর করা গান কপিরাইট আইনে নিবন্ধিত না থাকায় আদালতের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার পাবেন না। লেখক বা শিল্পীর সৃষ্টিকর্ম নকল থেকে রক্ষা করতে কপিরাইট নিবন্ধন করা আবশ্যক। এ নিবন্ধন করা না হলে যে কেউ সৃষ্টিকর্ম নকল করতে পারে। তখন আদালতে মামলা করেও ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হয় না। উদ্দীপকের প্রিজম নামের একজন নতুন শিল্পী গানের একক অ্যালবাম বাজারে ছাড়েন। জনাব অর্ণব প্রিজমের প্রকাশিত সিডির একটি গানের সুর তার নিজের বলে দাবি করে আদালতে মামলা করেন। কিন্তু জনাব অর্ণবের সুর করা গানের অ্যালবামটি কপিরাইট আইনে নিবন্ধিত ছিল না। কপিরাইটের মাধ্যমে শিল্পী বা লেখক তার সৃষ্টিকর্ম ব্যবহারের একক অধিকার লাভ করেন। কিন্তু, নিবন্ধন করা না থাকলে অন্য কেউ ঐ সৃষ্ট কর্ম নকল বা ব্যবহার করলেও প্রকৃত সৃষ্টিকারী কোনো আইনি প্রতিকার পান না। জনাব অর্ণবেরও গানের সুর কপিরাইট আইনে নিবন্ধন করা ছিল না। এ কারণে তার সুর নকল করলে আদালতে মামলা করে তিনি কোনো আইনি সুরক্ষা পাননি। অতএব, কপিরাইট আইন অনুযায়ী জনাব অর্ণবের আইনি প্রতিকার না পাওয়াই যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব অর্ণবের আদালতের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার না পাওয়ার যৌক্তিক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর