সমর্থনমূলক সহায়তার অভাবই জনাব জাহিদের দুশ্চিন্তার মূল কারণ— কথাটির সাথে আমি একমত ।
এ ধরনের সহায়তা উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার বাস্তবে তা গঠনে প্রয়োজন হয়। এর মাধ্যমে তিনি শিল্প স্থাপন, পরিচালনা ও সম্পদ ব্যবহারে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। প্রযুক্তিগত উন্নয়ন, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ প্রভৃতি সমর্থনমূলক সহায়তার অন্তর্গত।
উদ্দীপকের চিংড়ি রপ্তানিকারক জনাব জাহিদ হিমায়িত চিংড়ি প্যাকেট করার জন্য উন্নত যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নেন। কিন্তু এক্ষেত্রে সরকারি সহায়তা পর্যাপ্ত না থাকায় যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে। সম্প্রতি সরকার চিংড়ি খাতে কর অবকাশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সরকারের কর অবকাশ সুবিধা না পেলে জনাব জাহিদ তার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না। এ কারণে তিনি চিন্তিত।
জনাব জাহিদ ব্যবসায় স্থাপনের পর তা পরিচালনায় সমস্যায় পড়েছেন। তিনি কর অবকাশ সুবিধা না পাওয়ায় সরকারকে অতিরিক্ত অর্থ দিতে হবে। এতে বেশি মুনাফা লাভের সম্ভাবনা কমে যাবে। কিন্তু, এ অর্থ কাজে লাগিয়ে তিনি সঠিকভাবে ব্যবসায়টি পরিচালনা করতে পারতেন। এতে ব্যবসায়ে দ্রুত সফলতা পেতেন। এ কর অবকাশ পাওয়ার সুবিধা সমর্থনমূলক সহায়তার অন্তর্গত। অতএব, সমর্থনমূলক সহায়তা না পাওয়ায় জনাব জাহিদ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন।