গ্যালাক্সি লি.-এর উদ্ভাবিত পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে গ্যালাক্সি লি.-এর উদ্ভাবিত পদ্ধতিটি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। এ সম্পদ সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা প্রয়োগ করে সৃষ্টি করেন। এক্ষেত্রে তার অনুমতি ছাড়া অন্য কেউ মেধাসম্পদ ব্যবহার করতে পারে না। গল্প, নাটক, চলচ্চিত্র, ফটোগ্রাফ, সফটওয়্যার প্রভৃতি মেধাসম্পদের উদাহরণ। উদ্দীপকের গ্যালাক্সি লি.-এর কয়েকজন প্রকৌশলী বিশেষ এক ধরনের কাঁচ উদ্ভাবন করেছেন। এই কাঁচ ভবনের দরজা বা জানালায় ব্যবহার করলে তা সৌর বিদ্যুতের উৎস হিসেবেও কাজ করবে। এই বিদ্যুৎ যেকোনো কাজে ব্যবহার করা সম্ভব। এখানে প্রকৌশলীরা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে এই কাঁচ উদ্ভাবন করেছেন এর সাথে বুদ্ধিবৃত্তিক সম্পদের বা মেধাসম্পদের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, গ্যালাক্সি লি.-এর উদ্ভাবিত পদ্ধতিটি মেধাসম্পদের আওতাভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গ্যালাক্সি লি.-এর উদ্ভাবিত পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর