উদ্দীপকে বর্ণিত চুক্তিটি কি এ প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দেবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত উদ্ভাবিত কাঁচের জন্য পেটেন্ট চুক্তি করায় উক্ত প্রতিষ্ঠান এককভাবে পণ্য ভোগের অধিকার লাভ করবে। নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে পেটেন্ট চুক্তি করা হয়। এর মাধ্যমে আবিষ্কারক আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রির সম্পূর্ণ অধিকার পান। উদ্দীপকের গ্যালাক্সি লি.-এর কয়েকজন প্রকৌশলী একটি বিশেষ ধরনের কাঁচ উদ্ভাবন করেন। এটি সৌর বিদ্যুতের উৎস হিসেবেও কাজ করবে। প্রতিষ্ঠানটি এই কাঁচ উৎপাদন ও বিপণনের একক অধিকার পেতে চায় । এজন্য প্রতিষ্ঠানটি সরকারের সাথে একটি চুক্তি করে। উদ্ভাবিত কাঁচের জন্য চুক্তি করায় প্রতিষ্ঠানটি এর ব্যবহারে একক অধিকার লাভ করবে। অন্যদের হস্তক্ষেপ ছাড়াই প্রতিষ্ঠানটি এটি বিক্রি, ব্যবহার বা ভোগ করতে পারবে। এক্ষেত্রে গ্যালক্সি লি.-এর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার বা বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। আদালতের মাধ্যমে ক্ষতিপূরণও আদায় করা যাবে। আবিষ্কৃত সম্পদ সংরক্ষণে এ ধরনের সুবিধা পেটেন্টের মাধ্যমেই পাওয়া যায়। অতএব, গ্যালাক্সি লি. প্রতিষ্ঠানটিকে পেটেন্ট চুক্তি উদ্ভাবিত কাঁচ এককভাবে ভোগের সুযোগ দেবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চুক্তিটি কি এ প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর