জনাব শফিকের ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব শফিকের একমালিকানা ব্যবসায়টি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ব্যবসায় অল্প মূলধন নিয়ে যে কেউ সহজে গঠন করতে পারেন। এতে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আবার, কর্মচারী নিয়োগ করলে তাদেরও কাজের সুযোগ তৈরি হয়। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। উদ্দীপকের জনাব শফিক চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানে সরবরাহ করেন। তার কারখানার উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে এর সুনাম আছে। এছাড়া কাজ করার জন্য তিনি দু'জন কর্মচারী নিয়োগ করেছেন। জনাব শফিকের ব্যবসায়ের মাধ্যমে তার নিজের কাজের ব্যবস্থা হয়েছে। আবার, দু'জন কর্মী রাখায় তাদের বেকারত্ব দূর হয়েছে। উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় তিনি এর বাজার আরও বাড়াতে পারেন। এতে আরও অনেকের কাজের ব্যবস্থা হবে। আবার, তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই এ ধরনের ব্যবসায় গঠন করতে পারে। এতে ব্যবসায় সংশ্লিষ্ট সকলের আর্থিক অবস্থার উন্নয়ন হবে। সুতরাং বলা যায়, জনাব শফিকের ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব শফিকের ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর