সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন কি সম্ভব? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের গণি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থা সরকারি নীতিমালা প্রণয়নের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি। দেশের রাজনৈতিক উপাদান নিয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। সরকারের স্থিতিশীলতা, নীতিমালা, দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দল, নেতৃত্ব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি এ পরিবেশের উপাদান। উন্নত ও সহনশীল রাজনৈতিক পরিবেশ দেশের ব্যবসায়ের জন্য সহায়ক। উদ্দীপকের গণি মিয়াদের অঞ্চলে নদীভাঙনে তাদের ভিটেমাটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর ব্যবসায় করার ইচ্ছা থাকলেও ব্যাংক ঋণ না পেয়ে তিনি ইটভাটায় কাজ নেন। পরবর্তী সময়ে সরকারি নীতিমালা প্রণয়নের মাধ্যমে নদীভাঙন এলাকায় সরকার ব্যাংক ঋণের ব্যবস্থা করে। এ সরকারি নীতিমালা রাজনৈতিক পরিবেশের উপাদান। গণি মিয়াদের মতো এদেশে অসংখ্য যুবক আছেন যারা সহজ শর্তে ব্যাংক ঋণের অভাবে ব্যবসায় করতে পারেন না। সরকার ব্যবসায় ক্ষেত্রে অনুকূল নীতিমালা প্রণয়ন করলে এ যুবকরা সহজভাবে ব্যবসায় শুরু করতে পারবেন। এতে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এভাবে তারা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন। তাদের মাধ্যমে বেকার যুবকদেরও কাজের ব্যবস্থা হবে। এর ফলে তারা পারিবারিক আয়ের উৎস বাড়াতে পারবেন। অতএব, সরকারি নীতিমালা প্রণয়নের মাধ্যমে গণি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর