উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। একটি দেশের রাজনৈতিক পারিপার্শ্বিকতা বা উপাদানসমূহ নিয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। দেশের সার্বভৌমত্ব, সরকারি নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব, আইন-শৃঙ্খলা এ পরিবেশের অন্তর্ভুক্ত। অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক পরিবেশ দেশের ব্যবসায় পরিবেশকে বাধাগ্রস্ত করে। উদ্দীপকে উল্লেখ্য, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলেছে। তবে সম্প্রতি রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। এভাবে কোটা সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক ছিল তার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। বাণিজ্য নীতি রাজনৈতিক পরিবেশেরই উপাদান, যা ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব ফেলে। সুতরাং বলা যায়, যুক্তরাষ্ট্র কর্তৃক কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অন্তর্ভুক্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর