গনি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের গণি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায়ের অন্তর্ভুক্ত নয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বণ্টনসহ যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজ হলো ব্যবসায়। কোনো কাজ শুধু অর্থ সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ঐ কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং তা আইনগতভাবে বৈধ হতে হবে। উদ্দীপকের গণি মিয়া একজন কৃষক। তিনি তার জমি চাষ করার জন্য একজোড়া গরু ক্রয় করলেন। এখানে গরু ক্রয় করার কাজটি অর্থ সংশ্লিষ্ট হলেও এটির মাধ্যমে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নেই। কেউ নিজে ভোগের জন্য কিছু ক্রয় বা উৎপাদন করলে তা ব্যবসায় হিসেবে বিবেচিত হয় না। গণি মিয়া শুধু তার পরিবারের প্রয়োজনেই গরু কিনে তা দিয়ে জমি চাষ করেন। এতে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই বলে তার এ কাজটিকে ব্যবসায় বলা যাবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গনি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর