গনি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে গণি মিয়ার স্ত্রীর জামা তৈরি করে বিক্রির কার্যক্রমটিকে ব্যবসায়িক দৃষ্টিতে ব্যবসায় বলা যায়। ব্যবসায় গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে। কম দামে পণ্য কিনে বা কম খরচে উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয় করে মুনাফা অর্জনের প্রচেষ্টা ব্যবসায় হিসেবে গণ্য হবে। উদ্দীপকের গণি মিয়ার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে নিজের সন্তানের জন্য জামা তৈরি করেন। আবার কিছু জামা বাজারেও বিক্রি করেন। এখানে তার স্ত্রী কাপড় ক্রয় করে যে অংশটুকু দিয়ে সন্তানের জামা বানান তা কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। নিজের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে এ কাজটিকে ব্যবসায় বলা যাবে না। তবে যে জামাগুলো তিনি বাজরে বিক্রি করেন তা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জিত হয়। এখানে কাপড় কম দামে ক্রয় করে জামা তৈরি করে তা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাজারে বিক্রি করা হয়। সুতরাং গণি মিয়ার স্ত্রীর এ জামা বিক্রি করার কাজটিকে ব্যবসায় বলা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গনি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর