জনাব রায়হানের প্রতিষ্ঠানটির মান উন্নয়নে আরও কী কী করা যায়? এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব রায়হানের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানটির মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পোশাক শিল্প এ দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এ শিল্পে লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকের জনাব রায়হান গার্মেন্টস শিল্পের মালিক। গার্মেন্টস প্রতিষ্ঠায় বিজিএমইএ তাকে তৈরি পোশাক সংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০০ জন শ্রমিক কর্মচারী উৎপাদন কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটির মান উন্নয়নে উন্নয়নে আরও পদক্ষেপ নেয়া যায়। উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মী সংক্রান্ত বিবাদ থাকলে তা মীমাংসা করতে হবে। এতে মালিক-শ্রমিকদের মধ্যে আন্তরিক সম্পর্ক সৃষ্টি হবে। পোশাক শিল্প কারখানায় দুর্ঘটনা সংঘটিত হলে নিহত ও আহতদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা রাখতে হবে। কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে, শ্রমিক-কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করতে হবে। বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে হবে। এভাবে প্রতিষ্ঠানটির মান উন্নয়ন সম্ভব হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রায়হানের প্রতিষ্ঠানটির মান উন্নয়নে আরও কী কী করা যায়? এ ব্যাপা…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর