অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি কোন ধরনের অবসানে পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানিকে বিলোপসাধনের নির্দেশ দিতে পারে। এরূপ ক্ষেত্রে নির্দেশপ্রাপ্ত কোম্পানির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে। উদ্দীপকের 'রাইট কোং লি.' ব্যবসায়ের লোকসানের কারণে প্রতিষ্ঠানটির ৫ কোটি টাকা দেনা হয়ে যায়। এ অবস্থা নিরসনে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি আইনের ২৪২ ধারার বিধান অনুযায়ী পাঁচ হাজার টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণ পরিশোধে অক্ষম হলে ঐ কোম্পানির আদালতের নির্দেশানুযায়ী বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে। উদ্দীপকের কোম্পনিটিরও দেনা হয়েছে ৫ কোটি টাকা এবং তা পরিশোধেও অক্ষম। সুতরাং এখন আদালতের নির্দেশে কোম্পানিটিকে বাধ্যতামূলকভাবে বিলোপসাধন করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি কোন ধরনের…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর