উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই করো।
উত্তর: সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। সমবায় আইন অনুসারেই বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট মুনাফা সদস্যরা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ হবে- ১৫% সংরক্ষিত তহবিল (১,০০,০০০ × ১৫%) = ১৫,০০০ টাকা যোগ: ৩% উন্নয়ন তহবিল (১,০০,০০০ × ৩%) = ৩,০০০ টাকা ∴ সঞ্চিতি তহবিল (১৫% + ৩%) বা ১৮% = ১৮,০০০ টাকা এখানে, সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ নির্ণয় হয়েছে ১৫,০০০ টাকা এবং উন্নয়ন তহবিলে জমার পরিমাণ ৩,০০০ টাকা। কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, সংরক্ষিত তহবিলে তারা ৩৫,০০০ টাকা এবং উন্নয়ন তহবিলে ১৫,০০০ টাকা জমা করেন। সুতরাং বলা যায়, প্রতিষ্ঠানটি সমবায় সমিতির আইনানুযায়ী সঠিকভাবে হিসাব সংরক্ষণ করেনি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর