উদ্দীপকের জনাব রায়হানকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানটি হলো বিজিএমইএ।
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য বিজিএমইএ সমিতি কাজ করছে। এ সমিতি পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের তথ্য প্রদান করে বাণিজ্যসংক্রান্ত কাজে সহায়তা করে।
উদ্দীপকের জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। এজন্য একটি প্রতিষ্ঠান তাকে তৈরি পোশাক সংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতা, ব্যবসায় সংঘ এবং বণিক সভাসমূহের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদনে সহায়তা করে। এটি দেশে এবং বিদেশে পোশাক মেলার আয়োজন ও অংশগ্রহণে এর সদস্যদের সংগঠিত করে থাকে। এসব বৈশিষ্ট্য বিজিএমইএ প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব রায়হানকে সহায়তা দানকারী প্রতিষ্ঠান হলো বিজিএমইএ।