উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
উত্তর: বাউদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কাজকে অধিকতর ফলপ্রসূ করতে উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলে। মহাজন ও মধ্যস্থব্যবসায়ী থেকে রক্ষা পেতে ক্ষুদ্র উৎপাদকরা এরূপ সমিতি গঠন করে থাকে। উদ্দীপকে উল্লিখিত, পাবনার বিল্লালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। চতুর্থ বছরের মুনাফা থেকে তারা সংরক্ষিত তহবিল এবং উন্নয়ন তহবিলে অর্থ জমা করেন। অবশিষ্ট অর্থ সদস্যরা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেন। এ সমিতির মাধ্যমে তারা মধ্যস্থব্যবসায়ীদের দৌরাত্ম্য ছাড়াই ন্যায্যদামে উৎপাদিত পণ্য সরবরাহ করে লাভবান হতে পারছেন। তারা নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে সমিতি গড়ে তুলেছেন। তাদের এ সমিতির কার্যক্রম উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতির আওতাভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর