উদ্দীপকে পাশের গ্রামের জেলেপাড়ায় সমবায়ের একতাই বল আদর্শ আলোড়ন সৃষ্টি করেছে।সমবায়ের সদস্যদের একত্রে, এক মনে, মিলেমিশে চলার নীতিকেই একতাই বল নীতি বলে। এই নীতির মাধ্যমে সদস্যরা ঐক্যের শক্তি পায় এবং বিচ্ছিন্নতা পরিহার করার চেষ্টা করে।উদ্দীপকের সোনার চরের জেলেরা মহাজনদের কাছ থেকে দাদন নেওয়ার কারণে মহাজনদের নিকট কম মূল্যে মাছ বিক্রয় করতে হয়। মহাজনদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তারা একটি সমিতি গঠন করলেন। উক্ত সমিতিতে কষ্ট হলেও তারা কিছু টাকা জমা করেন। উক্ত টাকা থেকে সদস্যদের ঋণ দেয় এবং সমিতির সদস্যদের মাছ একত্রিত করে জেলা শহরের আড়তে বিক্রি করেন। তাদের দেখে পাশের গ্রামের জেলেপাড়ায় ব্যাপক আলোর সৃষ্টি হয়েছেসমবায় সমিতি একতাই বল মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে ঐক্যই তাদের শক্তি। একত্রে মিলে তাদের যেকোনো সমস্যার সমাধান সহজেই হতে পারে। উদ্দীপকের জেলেরা মাছ বিক্রয় করে ভালো টাকা না পাওয়ায় নিজেরা একত্র হয়ে সমিতি গঠন করেন।ফলে তারা জেলার বিভিন্ন আড়তে মাছ প্রেরণ করে ভালো অর্থ উপার্জন করছেন। তাদের এই একতাই পাশের গ্রামের জেলেপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে।