উদ্দীপকে অহনা লি. ঘোষিত ১০টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অহনা লিমিটেড কর্তৃক ১০ টি শেয়ারের বিপরীতে ১ টি বোনাস শেয়ার দেওয়া হয়।কোম্পানি যখন শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ অর্থ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বন্টন করে তখন ওই শেয়ারকে বোনাস শেয়ার বলে।কোম্পানির অর্জিত সকল মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না।কিছু অংশ সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। যখন এই তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে যায় তখন পরিচালকদের সভায় সিদ্ধান্তক্রমে তহবিলের অর্থ কে মূলধনে রূপান্তর করতে বোনাস শেয়ার বন্টন করা হয়।উদ্দীপকে দেখা যায় রাজন অহনা কোম্পানি লিমিটেডের ৫০ লক্ষ টাকা শেয়ার করে করলেন।উক্ত কোম্পানিটির জুন মাসের ১০% নগদ লভ্যাংশ এবং ১০ টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দিল।কোম্পানির যখন সঞ্চিতি তহবিলের অর্থ অনেক বেড়ে যায় তখন কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে। উদ্দীপকের অহনা লিমিটেড সম্পূর্ণ নগদ লভ্যাংশ না দিয়ে কিছু শেয়ার দেওয়ার ঘোষণা দিলেন। তাই বলা যায় উদ্দীপকের অহনা লিমিটেড ১০ টি শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অহনা লি. ঘোষিত ১০টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর