উদ্দীপকে জনাব x সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব X সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।ক্রেতা ও ভোক্তা হল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। ক্রেতাকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা, নষ্ট ও ভেজাল খাদ্য সরবরাহ হতে বিরত থাকা ব্যবসায়ের পরম দায়িত্ব।উদ্দীপকে জনাব X চৌমাথা বাজারের একটি চালের আড়ত পরিচালনা করেন। তিনি সবসময় সঠিক ওজনে ও ন্যায্যমূল্যে চাল বিক্রয় করেন। জনাব X ক্রেতার প্রতি তার ব্যবসায়িক সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব X সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব x সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর