তমাল তারিকের মুনাফার অর্ধেক পাওয়ার দাবি প্রত্যাখ্যানের কারণ কী? বিশ্লেষণ কর।
উত্তর: তারিক তমালের ব্যবসায়ের একজন কর্মী; মালিক নয়।তাই তমাল তারিকের দাবি প্রত্যাখ্যান করে।একজন ব্যক্তির অধীনে গঠিত ও পরিচালিত ব্যবসাকে একমালিকানা ব্যবসা বলে। এ ব্যবসায়ের মালিক,পূজি সরবরাহকারী ও দায় বহনকারী শুধুমাত্র একজন মাত্র ব্যক্তি হয়ে থাকে।মালিক ব্যবসায়ের প্রয়োজনে বেতনের বিনিময়ে কর্মচারী নিয়োগ দিতে পারে কিন্তু সে কখনো মুনাফার ভাগীদার হবে না।উদ্দীপকের তমাল গ্রামে একটি অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলের দোকান দিলেন। দোকানে বিক্রির পরিমাণ খুবই কম হয়ে লোকসান হওয়া শুরু হল। ফলে সে অ্যালুমিনিয়ামের পাশাপাশি লোহা ও প্লাস্টিকসামগ্রী সংগ্রহ করে ঢাকায় সরবরাহের ব্যবস্থা নিলেন। ইতিমধ্যে সে বন্ধু তারিককে মাসিক ১০ হাজার টাকা বেতনে নিয়োগ দিলেন। তারিক মুনাফার অর্ধেক দাবি করলে তমাল তা প্রত্যাখ্যান করেন।উদ্দীপকে তারিক ব্যবসার কোন অংশীদার নয়। তমাল তাকে মাসিক বেতনের বিনিময়ে নিয়োগ দিয়েছেন। সে ব্যবসায়ের একজন কর্মী হিসেবে কাজ করবে।ফলে সে মুনাফা দাবি করতে পারে না। তাই তমাল তারিখের দাবি প্রত্যাখ্যান করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তমাল তারিকের মুনাফার অর্ধেক পাওয়ার দাবি প্রত্যাখ্যানের কারণ কী? বি…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর