উদ্দীপকে আতরজান লি. কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আতরজান লিমিটেড কোম্পানি সংগঠন।কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত সংগঠনকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠন স্বাধীন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হয়।অর্থাৎ এরূপ প্রতিষ্ঠানের নিজস্ব সীলমোহর থাকে। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে,লেনদেন করতে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করতে পারে।উদ্দীপকের জনাব রাজন তাঁর ৩৯ বন্ধুকে নিয়ে আতরজান লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন সদস্য ২ কোটি করে মোট ৮০ কোটি মূলধন সরবরাহ করে। কিছুদিন পর রাজন তার শেয়ার অন্য বন্ধুর নিকট বিক্রয় করলেন। এতে রাজনকে আইনগত কোন ঝামেলা পোহাতে হয়নি। তার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোম্পানি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকের আতরজান লিমিটেড কোম্পানি সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আতরজান লি. কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর