উদ্দীপকে 'পায়রা লি.' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পায়রা লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচিতজনদের নিয়ে ছোট পরিসরে হয়ে থাকে।উদ্দীপকে রিয়াজ তার ২০ বন্ধুকে নিয়ে পায়রা লিমিটেড নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা ও দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই কোম্পানিটি কার্যরম্ভ করতে পারল। তাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের পায়রা লি. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'পায়রা লি.' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর