উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী বলে তুমি মনে কর? সপক্ষে যুক্তি দাও
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করা উচিত বলে আমি মনে করি।পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টির প্রয়াসকেই বিজ্ঞাপন বলে। এর ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে সকল তথ্য জানতে পারে।ফলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং ব্যবসা সফল হয়।উদ্দীপক্ষে দেখা যায় আসিফ ইকবাল "আসিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং" নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যা অনেক কম। স্থানীয় অনেক গ্রাহক ব্যবসায়টি সম্পর্কে অবগত নন। ফলে তিনি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।যেহেতু জনাব আসিফের প্রতিষ্ঠান একদম নতুন তাই তার ফার্মের পরিচিতি বৃদ্ধি করতে তার বিজ্ঞাপন প্রচার করা দরকার। কারণ পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের মধ্যে আগ্ৰহ সৃষ্টি করার মাধ্যম হচ্ছে বিগাপন প্রচার। এর মাধ্যমে ব্যবসায়ের জ্ঞানগত বাধা হয়। এতে গ্রাহকরা পণ্য বা সেবা সম্পর্কে সকল তথ্য জানতে পারে এবং তা ক্রয়ে উদ্বুদ্ধ হয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে বিজ্ঞাপন করা উচিত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার উপ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর