উদ্দীপকে আব্বাস মিয়া তার ব্যবসা স্থাপনের শুরুতে পরিবেশের কোন উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আব্বাস মিয়া তার ব্যবসায়ের শুরুতে প্রাকৃতিক পরিবেশের উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন।কোন দেশের অবস্থান,জলবায়ু,ভূ-প্রকৃতি, নদ-নদী,বন-বনানী,মৃত্তিকা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের।এসব উপাদানের কারণে বিভিন্ন দেশের ব্যবসা কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।উদ্দীপকে মৎস্য ব্যবসায়ী আব্বাস মিয়া বাগেরহাটে তার নিজস্ব জলাশয়ের পাশাপাশি আরো জলাশয় ইজারা নিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু করেন। জলাশয় হল প্রাকৃতিক পরিবেশের উপাদান।তাই বলা যায়,আব্বাস মিয়াঁ তার ব্যবসায়ের শুরুতে প্রাকৃতিক পরিবেশের উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্বাস মিয়া তার ব্যবসা স্থাপনের শুরুতে পরিবেশের কোন উপাদা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর