উদ্দীপকের নিবন্ধক মহেশখালির জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নিবন্ধক মহেশখালীর জেলেদের উপবিধি প্রস্তুত করতে বলেছেন।যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে। একে সমবায় সমিতির গঠনতন্ত্রও বলা হয়।সমবায় সমিতির গঠনকালে অন্যান্য দলিলের সাথে উপবিধি তৈরি করে নিবন্ধক এর কাছে জমা দিতে হয়।উদ্দীপকে মহেশখালীর ছেলেরা স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট থেকে ঋণ নিতে হয়। অবস্থা উন্নয়নের লক্ষ্যে জেলেরা একত্রিত হয়ে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করে। এ বিষয় নিবন্ধক এর সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদের সমবায়ের দলিল প্রস্তুত ও ও উক্ত দলিল নিবন্ধনের পরামর্শ দিলেন। দলিলটির সাথে সমবায়ের উপবিধির সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের নিবন্ধক মহেশখালী ছেলেদের উপবিধি প্রস্তুত করতে বলেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নিবন্ধক মহেশখালির জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর