“জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করেছে তা ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটাতে পারবে”— উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: "জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করেছে তা ভবিষ্যৎ অর্থের প্রয়োজন মেটাতে পারবে"- উক্তিটি যথার্থ।কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসু করার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।কমবৃত্তসম্পন্ন মানুষেরা মহাজন,মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে দিশেহারা থাকে।এ সকল অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে এ ধরনের সমবায় সমিতির প্রতিষ্ঠা করে।উদ্দীপকে মহেশখালীর ছেলেরা স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট থেকে ঋণ নিতে হয়। অবস্থা উন্নয়নের লক্ষ্যে জেলেরা একত্রিত হয়ে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করে। তারা যে সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছে তা উৎপাদক সমবায় সমিতি।এই সমবায় সমিতির মাধ্যমে যে জেলেরা তাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে। এই সমবায়ে উৎপাদকগণ বিক্রয় করে কাঙ্খিত ন্যায্যমূল্য পাবে। ফলে তাদের আয়ে বাড়ে যা জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।ক্রেতারাও ভালো মানের পণ্য পাবে। এই সমবায়ের মাধ্যমে জেলেদের আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদা বাড়বে। তাই বলা যায়,জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করেছে তা ভবিষ্যৎ অর্থে প্রয়োজন মিটাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করেছে তা ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটাত…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর