উদ্দীপকে আব্বাস মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে উদ্দীপকের আলোকে আলোচনা কর ।
উত্তর: "উদ্দীপকে আব্বাস মিয়ার ব্যবসায়ে সফলতা অর্জনে ব্যবসা পরিবেশের প্রভাব রয়েছে"- উক্তিটি যথার্থ।একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিকতার মধ্যে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে।ব্যবসা পরিবেশ একটি দেশের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়। এসব উপাদান একটি প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।উদ্দীপকে দেখা যায় আব্বাস মিয়া উৎপাদিত চিংড়ি বিভিন্ন দেশের রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন। গত বছর বন্যার কারণে তার ব্যাপক ক্ষতি হয়। কিন্তু সরকারি প্রণোদনা পাওয়ায় তিনি সে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।তিনি প্রথমত প্রাকৃতিক পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে তার চিংড়ি উৎপাদন শুরু করেন। বন্যায় তার ব্যাপক ক্ষতি হয়।কিন্তু সরকারি প্রণোদনা যা অর্থনৈতিক পরিবেশের উপাদান এর মাধ্যমে তিনি আবার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো তার ব্যবসায়ে প্রভাব বিস্তার করেছে।এসব উপাদানের মাধ্যমে তিনি ব্যবসায়ে সফলতা আনতে পেরেছেন। তাই বলা যায়,উদ্দীপকের আব্বাস মিয়ার ব্যবসায় সফলতা অর্জনে ব্যবসা পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্বাস মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর