আম ব্যবসায়ীদের ফরমালিন ও কার্বাইড প্রয়োগ ব্যবসায়িক কার্যকলাপের পরিপন্থি।"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: "আম ব্যবসায়ীদের ফরমালিন ও কার্বাইড প্রয়োগ ব্যবসায়িক কার্যকলাপের পরিপন্থী"- উক্তিটি যথার্থ।ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা এবং ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। ব্যবসায়ীরা যদি ব্যবসা করার ক্ষেত্রে উচিত অনুচিত না মানে তাহলে সে সমাজে ব্যবসায়ের কোনো মর্যাদা থাকে না।উদ্দীপকে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য আমে ফরমালিন ও কার্বাইড প্রয়োগ করেন। ফলে ক্রেতারা আম ক্রয়ে নিরুৎসাহিত হয় এবং আম চাষিরা ক্ষতির সম্মুখীন হন।অসাধু ব্যবসায়ীরা আমে ফরমালিন ও কার্বাইড প্রয়োগ করে ব্যবসা নৈতিকতা পরিপন্থী কাজ করছেন। ক্ষতিকারক এসব দ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যবসায়ীদের উচিত ছিল ভোক্তাদের নির্ভেজাল আম সরবরাহ করা যাতে ক্রেতারা আম ক্রয়ে স্বাচ্ছ্যন্দ্ববোধ করে। অসাধু ব্যবসায়ীদের কর্মকান্ডে ক্রেতাদের আম সম্পর্কে খারাপ চিন্তা জন্মায় যার কারণে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বলা যায়, আম ব্যবসায়ীদের ফরমালিন ও কার্বাইড প্রয়োগ ব্যবসা নৈতিকতা পরিপন্থী।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আম ব্যবসায়ীদের ফরমালিন ও কার্বাইড প্রয়োগ ব্যবসায়িক কার্যকলাপের প…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর