উদ্দীপকের নতুন ধরনের ব্যবসায় সংগঠন ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত হবে — বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের নতুন ব্যবসা সংগঠনটি ভবিষ্যতে আরো বেশি সম্প্রসারিত হবে।কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। এরুপ সংগঠন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায়বিশিষ্ট হয়। এটি নিজ নামে পরিচালিত হয়। যেকোনো দেশেই এ ধরনের সংগঠন বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে।উদ্দীপকে দেখা যায় মিস্টার আরিয়ান তার দশ জন বন্ধু নিয়ে ABC কোম্পানি গঠন করেন। তাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তির ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী সরবরাহ করে।অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় কোম্পানি সংগঠন অধিক লোকবলের সমন্বয়ে গঠিত হয়। সীমিত দায়বিশিষ্ট হওয়ায় সদস্যরা শেয়ার ক্রয়ে ও পরিচালকগণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতেও স্বচ্ছন্দ বোধ করে। ফলে আইন অনুযায়ী এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেকোনো সময় সম্প্রসারণ করা যায়। যেহেতু জনাব আরিয়ানের ব্যবসাটি দিনদিন জনপ্রিয় হচ্ছে তাই তারা ভবিষ্যতেও খুব সহজেই এটির সম্প্রসারণ করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নতুন ধরনের ব্যবসায় সংগঠন ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত হ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর