উদ্দীপকের জনাব মনোয়ার মিয়া কি জনাব কবিরের পাওনা টাকার জন্য দায়বদ্ধ? মতামত দাও
উত্তর: উদ্দীপকের জনাব মনোয়ার মিয়া জনাব কবিরের পাওনা টাকার জন্য দায়বদ্ধ নয় বলে আমি মনে করি।যে অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ অথবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার নামের সুনাম অংশীদারি ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসা পরিচালনায় অংশ নেয় না।কিন্তু সবাইকে পরিচয় দেয় ব্যবসায়ের অংশীদার হিসেবে। এরকম অংশীদার অন্য অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না।উদ্দীপকে দেখা যায়, "নাভানা ট্রেডার্স" স্বনামধন্য সরিষার তেল ব্যবসায়ী জনাব মনোয়ার মিয়ার সুনাম ব্যবসায় ব্যবহার করছেন। ব্যবসায়ে মনোয়ার মিয়ার অবস্থান আছে জেনে সরল বিশ্বাসে জনাব কবির ৫ লক্ষ টাকার ঋণ প্রদান করে।অংশীদারি আইন অনুযায়ী নামমাত্র অংশীদার ব্যবসায়ে অসীম দায় বহন করে না।সে শুধু নির্দিষ্ট অর্থ বা লাভের বিনিময়ে তার নামের সুনাম ব্যবসায়কে দেয়। তবে উদ্দীপকের জনাব কবির যদি প্রমাণ করতে পারে জনাব মনোয়ার মিয়া নাভানা ট্রেডার্স এর একজন অংশীদার তবে জনাব মনোয়ার মিয়া ওই ঋণের জন্য দায়ী হবে। তাই বলা যায়, জনাব মনোয়ার মিয়া জনাব কবিরের পাওনা টাকার জন্য দায়বদ্ধ নয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব মনোয়ার মিয়া কি জনাব কবিরের পাওনা টাকার জন্য দায়বদ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর