উদ্দীপকে বর্ণিত জনাব জাহেদ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব জাহেদ ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সব সময় অসীম এবং অন্যান্য অংশীদারের মত মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদার অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের জনাব এনামুল, জাহেদ ও জহির এই তিন বন্ধু মিলে একটি সাধারন অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। জনাব এনামুল ও জহির ব্যবসায় সমপরিমাণে মূলধন বিনিয়োগ করে ও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে। জনাব জাহেদ ব্যবসায়ের সমপরিমাণে মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। জনাব জাহেদের বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশদদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব জাহেদ ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব জাহেদ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর