উদ্দীপকে বর্ণিত আলোকে জনাব রেশমা বেগম কোন ধরনের ব্যবসার সংগঠন গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব রেশমা বেগম একমালিকানা ব্যবসার সংগঠন তুলেছে। যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন এবং দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায় মালিক একজন থাকে বলে ব্যবসাটির আয়তন ছোট হয়। উদ্দীপকের জনাব রেশমা একজন কুটির শিল্প ব্যবসায়ী। তিনি গৃহে ব্যবহার উপযোগী বাশ ও বেতের আসবাবপত্র নিজ কারখানায় তৈরি করেন ও বিক্রি করেন। আর কারখানায় তৈরি ক্রীত আসবাবপত্র রুচিশীল ও মানসম্মত হওয়ার জন্য বাজারে বেশ চাহিদা বেড়েছে।জনাব রেশমা বেগমের একক পরিচালনায় এ ব্যবসাটি পরিচালিত হয় বিধায় ব্যবসায়ীটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব রেশমা বেগম এক মালিকানা ব্যবসায় সংগঠন গড়ে তুলেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আলোকে জনাব রেশমা বেগম কোন ধরনের ব্যবসার সংগঠন গড়ে …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর