উদ্দীপকের বর্ণিত সংগঠনটি সদস্যদের প্রকৃতির বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক গণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোন এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের কুবের একজন গরীব মাঝি। সে অন্যের ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায়। তারা বছরে বিভিন্ন মৌসুমে সাগরে মাছ চাষ করে। কিছু সময় তাদের উপার্জিত অর্থ দিয়ে বেশ সংসার চলে,আবার কিছু সময় সংসারে অভাব অনটন দেখা যায়। এজন্য তারা একতা, সততা, সাম্য ও সহযোগিতার ভিত্তিতে একটি সংগঠন গড়ে তুলল। যার সদস্য সংখ্যা বর্তমানে ৩৫ জন। বর্তমানে তারা আয়ের একটি অংশ সংগঠনের জমা দেন। উক্ত বৈশিষ্ট্যগুলো উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠনটি সদস্যদের প্রকৃতি বিচারের উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত সংগঠনটি সদস্যদের প্রকৃতির বিচারে কোন ধরনের সমবায় …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর