"জীবনযাত্রার মান উন্নয়নে উদ্দীপকে জেলেদের সিদ্ধান্ত ইতিবাচক”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জেলেরা উৎপাদক সমবায় সমিতি গঠন করেছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতির মূলত কোন এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের জন্য গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের কুবের একজন গরীব মাঝি। সে অন্যের ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায়। তারা বছরে বিভিন্ন মৌসুমে সাগরে মাছ চাষ করে। কিছু সময় তাদের উপার্জিত অর্থ দিয়ে বেশ সংসার চলে,আবার কিছু সময় সংসারে অভাব অনটন দেখা যায়। এজন্য তারা একতা, সততা, সাম্য ও সহযোগিতার ভিত্তিতে একটি সংগঠন গড়ে তুলল। যার সদস্য সংখ্যা বর্তমানে ৩৫ জন। বর্তমানে তারা আয়ের একটি অংশ সংগঠনের জমা দেন। তাদের আশা আগামী ২-৩ বছরের মধ্যে তারা একটা মাছ ধরার ট্রলার ক্রয় করতে পারবেন। যার ফলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। উদ্দীপকে সমবায় সংগঠনটি ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণের জন্য কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। উক্ত সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্থ ব্যবসায়ীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে জেলেদের সমিতিটি হচ্ছে উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"জীবনযাত্রার মান উন্নয়নে উদ্দীপকে জেলেদের সিদ্ধান্ত ইতিবাচক”- বিশ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর