উদ্দীপকে বর্ণিত জনাব নাফিস মাহমুদ ব্যবসায়ের কোন দায়িত্বের প্রতি অবহেলা করেছেন এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব নাফিস মাহমুদ সমাজের ক্রেতা ও ভোক্তার পক্ষের দায়িত্ব পালনে অবহেলা করেছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তা পণ্য সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায় সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরে প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে জনাব নাফিস মাহমুদ কয়েকটি আম বাগানের মালিক। প্রতিবছর তার বাগান থেকে প্রচুর পরিমাণে পাকা আম বিভিন্ন জেলায় বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। তিনি অধিক মুনাফার আশায় আম পাকার উপযুক্ত মৌসুমের আগে আম পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার শুরু করেন। উক্ত কাজ যা নৈতিকতার পরিপন্থী। এক্ষেত্রে ক্রেতা ও ভোক্তাগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি মনে করি, উদ্দীপকের বর্ণিত জনাব নাফিস মাহমুদ সমাজের ক্রেতা ও ভোক্তার পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব নাফিস মাহমুদ ব্যবসায়ের কোন দায়িত্বের প্রতি অ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর