অংশীদারেরা তাদের পাওনা অর্থ আদায়ের আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয় যে কারণে - উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে অংশীদাররা তাদের পাওনা অর্থ আদালতের আশ্রয় নিয়েও আদায় করতে পারছে না। ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসের অংশীদারী ব্যবসায়ের নাম তালিকা ভুক্ত করণ কে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধন কে বোঝায়। যদিও অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। জনাব আলমগীর, জাহাঙ্গীর ও তুহিন এই তিন প্রতিবেশী মিলে চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। জনাব জাহাঙ্গীর চুক্তি মোতাবেক ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন না। দিন দিন তাদের ব্যবসায় সুনাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু গত বছরে তাদের এক দেনাদারের নিকট থেকে পাওনা আদায় করতে পারছে না। এমনকি আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয়েছে। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ের সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং বিভিন্ন আইনগত সুবিধা পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। তাই বলা যায় অংশীদাররা তাদের পাওনা অর্থ আদায় করতে আদালতের আশ্রয় নিতে ও ব্যর্থ হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
অংশীদারেরা তাদের পাওনা অর্থ আদায়ের আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয় …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর