"রপ্তানি বাণিজ্য জনাব শ্যামলের আশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রপ্তানি বাণিজ্য জনাব শ্যামলের আশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দেশের পণ্য অন্য দেশে বা অন্য দেশের ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশের রপ্তানির বৃদ্ধিতে সচেষ্ট থাকে। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়। উদ্দীপকের জনাব শ্যামল পৈত্রিক জমিতে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের চাষ শুরু করেন। ইতিমধ্যে তিনি ফল চাষে ব্যাপক সফলতা অর্জন করেন। এখন তার বাগানের ফল দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। এমতাবস্থায় তিনি আরো ৫০ বিঘা জমি লিজ নিয়ে ফল চাষ করলেন। তিনি আশা করছেন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ফল বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা লাভ করবেন। যা তাকে সমাজের প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে। উদ্দীপকের জনাব শ্যামল ফল চাষ করেন। উক্ত ফল তিনি নিজ দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন। উক্ত রপ্তানি কাজের মাধ্যমে জনাব শ্যামলের পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি করবে এবং রপ্তানি বাণিজ্যের সাথে সাথে কাজ করতে গিয়ে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সচল হবে। তাই মনে করি, রপ্তানি বাণিজ্য জনাব শ্যামলের আশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"রপ্তানি বাণিজ্য জনাব শ্যামলের আশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে"- উদ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর