মি. লিটন সাধারণ শেয়ার ক্রয় করেছে, যা অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী বলে আমি মনে করি।
যে শেয়ার মালিকের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডার গন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টনের পর শতকরা হারে লভ্যাংশ পান এবং কোম্পানি বিলোপ সাধনকালে সবার শেষে মূলধন ফেরত পান।
উদ্দীপকে মি. মোস্তফা এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন,যার লভ্যাংশ সব থেকে আগে বন্টিত হয়। কিন্তু তিনি এ ধরনের শেয়ারের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। পক্ষান্তরে, মি. লিটন এমন এক ধরনের শেয়ারের মালিক যার লভ্যাংশ বঞ্চিত হয় অন্যান্য শেয়ারের পরে।কিন্তু মি. লিটন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার পরিচালক পদে প্রার্থী হবেন।
লিটন সাধারণ শেয়ার ক্রয় করেছে। এমন শেয়ার হোল্ডার গন অগ্রাধিকার শেয়ার মালিকের লভ্যাংশের বন্টনের পর শতকরা হারে লভ্যাংশ পান এবং কোম্পানি বিলোপ সাধনকালে সবার শেষে মূলধন ফেরত পান। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে।সর্বোপরি এরূপ শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক রূপে গণ্য হয়। তাই আমি মনে করি, লিটনের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী।