উদ্দীপকের মি. মোস্তফা কোন ধরনের শেয়ারের মালিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. মোস্তফা অগ্রাধিকার শেয়ারের মালিক। এ শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপ সাধনকালীন সময়ে মূলত অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকেন তাকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে। রূপসার মালিকের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। এরা ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারে না। উদ্দীপকে মি. মোস্তফা এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন,যার লভ্যাংশ সব থেকে আগে বন্টিত হয়। কিন্তু তিনি এ ধরনের শেয়ারের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। পক্ষান্তরে, মি. লিটন এমন এক ধরনের শেয়ারের মালিক যার লভ্যাংশ বঞ্চিত হয় অন্যান্য শেয়ারের পরে।কিন্তু মি. লিটন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মি. মোস্তফার ক্রয়কৃত শেয়ারটির বৈশিষ্ট্য অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মোস্তফা অগ্রাধিকার শেয়ারের মালিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. মোস্তফা কোন ধরনের শেয়ারের মালিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর