উদ্দীপকে প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতির বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতির বিচারে উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোন এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক বা বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে বলা হয়েছে, কুমিল্লা জেলার নিমসার এলাকায় সবজি চাষিরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করে।উক্ত সমবায়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রয় করা হচ্ছে। সবজি চাষীদের এমন সমিতি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমবায় সমিতি টি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতির বিচারে কোন ধরনের সমবায় সমি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর