মি. কালাম সাধারণ শেয়ার ক্রয় করেছেন। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায় লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এতে লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত ও পরিবর্তনশীল। কোম্পানির মুনাফা না হলে এরা কোন লভ্যাংশ পান না। উদ্দীপকের মি.কালাম ও মি. সালাম Yলিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন। মি.কালাম শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোন নিশ্চয়তা নেই, তবে তিনি সিদ্ধান্ত গ্রহণে মতামত ও ভোট দিতে পারেন।মি. কালামের ক্রয় ক্রীত শেয়ারের বৈশিষ্ট্যটি সাধারণ শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, কালাম সাধারণ শেয়ার ক্রয় করেছেন।