জনাব হেলালের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। তুলা থেকে সুতা, সুতো থেকে কাপড়, কাপড় থেকে বস্ত্র, গম থেকে আটা, আটা থেকে বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদনের সবই উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব হেলাল নিজস্ব ঘানিতে সরিষা ভাঙ্গিয়ে তেল উৎপাদন করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করেন। তার কাছে পরিচিত সবাই তেল ক্রয় করে এবং মান ভালো হওয়ায় অন্যদেরও ক্রয় করতে বলেন। জনাব হেলাল তেল উৎপাদনের কাজটি উৎপাদনশিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হেলালের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত।