ভবিষ্যতে মি. সিয়ামকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পণ্য বিনিময় সহায়ক বীমা কাজটি ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।মানুষের জীবন ও সম্পত্তি ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা মূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস,পন্য পচন, মূল্য হ্রাস, দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুকি বিদ্যমান। এরূপ ঝুঁকির কারণে ব্যবসায় প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। এ আর্থিক ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য বিমা করতে হয়। উদ্দীপকের মি. সিয়াম সৌদি আরব থেকে খেজুর এনে সারাদেশে সরবরাহ করেন। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ১২ টন খেজুর ক্রয় এর ফরমায়েশ দেন। ফরমায়েশ মোতাবেক চট্টগ্রাম বন্দর থেকে সকল আনুষ্ঠানিকতার শেষে রাজশাহীর আনার সময় পণ্যবাহী ট্রাক্টর দুর্ঘটনায় পড়লে ৪ টন খেজুর নষ্ট হয়। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বীমা হল বীমাগ্রহীতা ও বীমাকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এরূপ চুক্তির মাধ্যমে বীমাকারীও বীমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকের সিয়াম যদি বীমা করে রাখত তবে তার এমন ক্ষতির সম্মুখীন হত না। তাই বলা যায়, সিয়ামকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পণ্য বিনিময় সহায়ক বীমা কাজটি ভূমিকা রাখবে।