উদ্দীপকে "মততা স্পিনিং মিলস লিমিটেড" কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মততা স্পিনিং লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্য সংখ্যা দুই জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয় ও বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম- মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকে 'আসলামও তার ৪০ জন বন্ধু মিলে "সততা স্পিনিং মিলস লিমিটেড" নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানদের নিবন্ধন পাওয়ার সাথে সাথে তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসায় কার্যক্রম শুরু করেন, যা প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "মততা স্পিনিং মিলস লিমিটেড" কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর