"মততা স্পিনিং মিলস লিমিটেড" এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: মততা স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক কোম্পানি বলে। এ ধরনের কোম্পানি মূলধনের প্রয়োজন হলে তারা বাজারের শেয়ার বিক্রয় করে মধ্যম সংগ্রহ করেন। আসলামও তার ৪০ জন বন্ধু মিলে "মততা স্পিনিং মিলস লিমিটেড" নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানদের নিবন্ধন পাওয়ার সাথে সাথে তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করেন। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে তারা জনগণের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকের সদস্যরা পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেন। এরকম কোম্পানি গঠনের মাধ্যমে তারা জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবে, যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সম্ভব। উক্ত মাধ্যমে ব্যবসার সম্প্রসারিত হবে এবং দেশের অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"মততা স্পিনিং মিলস লিমিটেড" এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর