উদ্দীপকে জনাব মিরনের পরবর্তী ব্যবসাটি অর্থাৎ বাণিজ্য জাতীয় উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংগঠিত সকল কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। ব্যবসায়ের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে বন্টন করা হয়।
উদ্দীপকে দেখা যায় জনাব মিরন বাপ-দাদার আদি ব্যবসা ভারত থেকে উন্নত বীজ,সার ও কলম আমদানি করে তা বিক্রয় করেন। উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিয়ে তাদের নিজস্ব গাড়িতে করে মাল আমার সরবরাহ করেন। তার এই কর্মকাণ্ডের মাধ্যমে পণ্য সামগ্রীগুলো এক স্থান হতে অন্য স্থানে স্থান্তরিত হচ্ছে যা বাণিজ্যর সাথে সামঞ্জস্যপূর্ণ।
বাণিজ্যের মাধ্যমে পণ্য সামগ্রী প্রকৃত ভোগকারীর নিকট বন্টন করা হয়। উদ্দীপকে মিরনও উন্নত সার,বীজ ও গাছের কলম আমদানি করে তা ভোগকারির নিকট বন্টন করছেন। এতে দেশের চাহিদা মিটছে অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এর ফলে মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই আমি মনে করি মিরনের পরবর্তী বাণিজ্য ব্যবসাটি দেশের জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।