উদ্দীপকে কোন পরিবেশের উপাদান বিবেচনায় জনাব তাহের চরচাপলীতে ব্যবসায় আরম্ভ করলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব তাহের চরচাপলীতে ব্যবসা আরম্ভ করলেন।কোন দেশের অবস্থান,আয়তন,জলবায়ু,ভূ-প্রকৃতি , নদ-নদী,সাগর ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।প্রাকৃতিক পরিবেশের কারণে পৃথিবীর একেক দেশের বৈচিত্র্যতা একেক ধরনের।উদ্দীপকের জনাব তাহের পটুয়াখালীতে থাকেন। তিনি চরচাপলীতে একখন্ড জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করেন। বাড়িটি সমুদ্র তীরবর্তী থাকায় সমুদ্রে মাছ ধরেন এবং বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। জনাব তাহেরের বাড়ি সমুদ্র তীরে হওয়ায় মাছ সহজলভ্য। সমুদ্র প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব তাহের চরচাপলীতে ব্যবসা আরম্ভ করলেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন পরিবেশের উপাদান বিবেচনায় জনাব তাহের চরচাপলীতে ব্যবসায…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর