উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়।পরিবর্তনীয় পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্যকে নমনীয়তা বলে। ব্যবসায়ের প্রত্যেকটি পদক্ষেপে ঝুঁকি জড়িত থাকে। ভবিষ্যৎ সম্পর্কে কেউ সঠিকভাবে বলতে পারে না। ফলে একজন ব্যবসায়ীকে ভবিষ্যৎ অনিশ্চিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে হয়।উদ্দীপকে তমাল গ্রামে একটি অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলের দোকান দিলেন। দোকানে বিক্রির পরিমাণ খুবই কম হয়ে লোকসান হওয়া শুরু হল। ফলে সে অ্যালুমিনিয়ামের পাশাপাশি লোহা ও প্লাস্টিকসামগ্রী সংগ্রহ করে ঢাকায় সরবরাহের ব্যবস্থা নিলেন। সে তার ব্যবসায়ের পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিয়ে নতুন পরিকল্পনা করে। তাই বলা যায়, উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর