পরিবেশের কোন উপাদান আকাশের নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে? বিশ্লেষণ কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের উপাদান আকাশকে নতুন ব্যবসা স্থাপনে আগ্রহী করে তোলে।দক্ষ মানবসম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা, আয় ও সঞ্চয়,মূলধন ও বিনিয়োগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের প্রভাবে একটি দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করে; দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ে।উদ্দীপকের জনাব আকাশ পড়ালেখা শেষ করে ঢাকার গাজীপুরের নীল গার্মেন্টসে চাকরি নেন। প্রতিষ্ঠানের মালিক আকাশের কর্মতৎপরতা দেখে তাকে দক্ষ করে তোলেন। পরবর্তীতে আকাশ তার নামে 'আকাশ গার্মেন্টস' প্রতিষ্ঠা করেন। তিনি যে প্রশিক্ষণ গ্ৰহণ করেছিলেন তার মাধ্যমে তিনি দক্ষ মানবসম্পদে রুপন্তর হয়েছিলেন।দক্ষ মানবসম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের উপাদান জনাব আকাশকে নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশের কোন উপাদান আকাশের নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে? ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর