উদ্দীপকে মি. আলীর কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. আলীর কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডের নৈতিকতা সম্পন্ন। উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধি হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুনেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকে মি. আলী গরিব হলেও সমাজ হিতৈষী মানুষ। বাজারে তার মুদির দোকান। কিন্তু মি. আলী ভাবেন তিনি গ্রাহকদের ঠকার না, মাপে কম দেন না, ভালো মাল দিতে সচেষ্টা থাকেন।তার সামর্থের মধ্যে তিনি যা করছেন এতেই সন্তুষ্ট। আলী একজন সমাজ হিতৈষী মানুষ। গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনো ওজন কম দেন না। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই বলা যায় ব্যবসায় ক্ষেত্রে আলীর কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতা সম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. আলীর কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর